ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোয়ালমারীতে দুই মাদক কারবারির কারাদণ্ড

এমএম জামান বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ১২:২৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১১৫ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তালতলা এলাকা থেকে দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে তালতলা বাজারসংলগ্ন বারাশিয়া নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে ওসমান শেখ (৩০) ও বাচ্চু শেখ (৪৮) নামে দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ।
আসামীদের কাছে কাগজে মোড়ানো সহ একটি ব্যাগে থাকা ৫০০গ্রাম গাজা জব্দ করে, পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদক কারবারি ওসমান শেখকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা অর্থদণ্ড এবং বাচ্চু শেখকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে গাঁজা গুলো আগুনে জানিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে
বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ বলেন, আসামীদের কাছে ব্যাগে থাকা মাদক পাওয়া যায়,প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত আছে থাকবে।
ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা
কবির হোসেন জানান, আসামিরা মাদক কারবারি, তাদের বিরুদ্ধে বিভিন্ন মাদক ব্যাবসার অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে সাজা দেওয়া হয়েছে, আমাদের এ অভিযান অব্যাহত আছে থাকবে।

বোয়ালমারীতে দুই মাদক কারবারির কারাদণ্ড

আপডেট সময় : ১২:২৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬