ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোয়ালমারীতে দাদাকে খুঁজত গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

এমএম জামান,বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:৫৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৯৩ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে, উপজেলার ছোলনা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবিদ শেখ ওই গ্রামের হাসেম শেখের নাতি এবং সৌদি প্রবাসী কামাল শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে দাদার সঙ্গে ছোলনা এলাকার সিদ্দিকুর রহমান চেয়ারম্যানের পুকুরে গোসল করে বাড়িতে আসে আবিদ।
পরে দাদাকে বাড়িতে না পেয়ে তাকে খুঁজতে আবার ওই পুকুরে যায় সে। একপর্যায়ে পানিতে পড়ে যায় শিশুটি।
এ সময় রাস্তা থেকে কুশাডাঙ্গা গ্রামের আলতাব হোসেন শিশুটিকে পানিতে ভাসতে দেখে দ্রুত পুকুরে নেমে তাকে উদ্ধার করেন। পরে বোয়ালমারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসেন, কমিশনার মমিন খানসহ স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আবিদের বাবা কামাল শেখ বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. সাদ-বিন মেহের জানান- বেলা ১২টার দিকে শিশুটিকে নিয়ে তার স্বজনরা জরুরি বিভাগে আসে। আমরা তাকে মৃত অবস্থায় পাই। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বোয়ালমারীতে দাদাকে খুঁজত গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৭:৫৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬