ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

এমএম জামান, বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৯:৩৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৭৭ বার পঠিত

ঠিক
ফরিদপুরের বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (৫ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় উপ পরিচালক শিরীন আক্তারের নেতৃত্বে অভিযান চালিয়ে নারী মাদক কারবারি মোছা. সোনালী বেগমকে (৪৫) আটক করে। তার হাতে থাকা একটি ব্যাগের ভিতর থেকে তিন হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করে, ইয়াবা বড়ি আলামত হিসেবে জব্দ করা হয়।

সোনালী বেগম পচা মাগুরা গ্রামের মোহাম্মদ মোল্লার স্ত্রী। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। সোমবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ ব্যাপারে ফরিদপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মো. রাসেল কবীর বাদি হয়ে বোয়ালমারী থানায় ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(খ) ধারায় মামলা দায়ের করেছেন। মামলা নং ৪। সোনালী বেগমকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে চালান করা হবে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বিষয় টি নিশ্চিত করে বলেন, তিন হাজার পিস ইয়াবা বড়িসহ সোনালী বেগমকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ বিষয়ে মামলা হয়েছে। আসামীকে মঙ্গলবার আদালতে চালান করা হবে।

বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৯:৩৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬