ঢাকা ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বোয়ালমারীতে জাতীয়তাবাদী ওলামা দলের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এমএম জামান, বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ১১:০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১১৫ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে ডাকবাংলো রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক মাওলানা দিলওয়ার হোসেন (জিলুর) সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা, সিনিয়র সহসভাপতি মো. আকরাম হোসেন মিয়া, বোয়ালমারী পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, উপজেলা বিএনপির সহসভাপতি মো. ইকরাম হোসেন, ফরিদপুর জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা মো. সিরাজুল ইসলাম।
সম্মেলনটি সার্বিকভাবে পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মুন্সী সিরাজুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা ওলামা দলের সভাপতি ওসমান গনি, মধুখালী উপজেলা ওলামা দলের সভাপতি রাকিবুল হাসান, মধুখালী পৌর ওলামা দলের সভাপতি মো. ফরিদ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের বোয়ালমারী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মুন্সী সিরাজুল ইসলামকে সভাপতি ও আব্দুল আজিজকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া বোয়ালমারী পৌর শাখায় মাওলানা ডা. কামাল হোসেনকে সভাপতি এবং হাফেজ মুরাদুজ্জামানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

বোয়ালমারীতে জাতীয়তাবাদী ওলামা দলের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬