ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বোয়ালমারীতে কার্বন মিলে ভয়াবহ অগ্নিকান্ড তিনকোটি টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ

এমএম জামান-বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ১২:৩০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩ ৩৫১ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি কার্বন মিলে আগুন লাগার পর বিশ ঘন্টায় ও নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।
শনিবার (২২ জুলাই)বিকেল সাড়ে চারটায় উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর বটতলা এলাকায় হিরু মুন্সির কার্বন কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যান আব্দুস ছাত্তার জানান।

ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট বিকাল থেকে সন্ধা পর্যন্ত ও পরে রাত ১২টা পর্যন্ত কাজ করে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি জানিয়ে তিনি বলেন, কারখানাটিতে পাটকাঠি পুড়িয়ে কার্বন তৈরি করা হতো। যে কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটা বেগ পেতে হচ্ছে।

ফায়ার সার্ভিস ঘটনার তদন্ত করবে জানিয়ে আব্দুর ছাত্তার বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

কার্বন মিলের মালিক মো. হিরু মুন্সি জানান, আমার কার্বন মিলে তিনজন লোক প্রবেশ করে, পরে তারা বেরিয়ে যাওয়ার পরেই মিলি আগুন জ্বলে উঠে। ক্ষয়-ক্ষতির বিষয় জানতে চাইলে মিল মালিক হিরু মুন্সি জানান, তিনলক্ষ দশহাজর ডলার ক্ষয়ক্ষতির পরিমান হবে, যাঁর বাংলাদেশের টাকায় তিন কোটি দশ হাজার টাকা।
কার্বন মিলে অগ্নিকাণ্ডের সর্বশেষ রবিবার দুপুর ১২ টা পর্যন্ত আগুন জ্বলছে।

বোয়ালমারীতে কার্বন মিলে ভয়াবহ অগ্নিকান্ড তিনকোটি টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ

আপডেট সময় : ১২:৩০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩