ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বোয়ালমারীতে ওয়ারেন্টভুক্ত ও জুয়া মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার

এমএম জামান-বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:১৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩ ১১৯ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ছয়জন ওয়ারেন্টভুক্ত ও তিনজন জুয়া মামলার আসামিসহ নয়জন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারদের (১৯ জুলাই)বুধবার দুপুরের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৮ জুলাই রাতে বোয়ালমারী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নয় জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত ছয়জন হলেন- উপজেলার সোতাসী গ্রামের শাহিন শেখ (১৯), মোসা. শাহিনা বেগম (৪২), চুন্নু শেখ (৪৮), জাকির শেখ (৫০), কলিমাঝি গ্রামের তমাল শেখ ও কদমী গ্রামের আল-আমিন মোল্যা (৩০) এ ছাড়া জুয়া মামলার তিনজন হলেন- শেলাহাটি গ্রামের জামাল শেখ (৪০), একই গ্রামের হাবিব মোল্যা এবং শেরাপুর গ্রামের মুরাদ মোল্যা (৪৮)। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন মামলার ছয়জন আসামিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। জুয়া খেলার সময় অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়।

আসামিদের দুপুরের দিকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

বোয়ালমারীতে ওয়ারেন্টভুক্ত ও জুয়া মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:১৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩