ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোয়ালমারীতে এক যুবকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ

এমএম জামান,বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:১৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৪৬ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে এক যুবকের বিরুদ্ধে সত্তরোর্ধ্ব বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ উঠেছে। পেনশনের টাকা ও সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ দম্পতিকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে ছেলে যুবক মো. লুৎফর রহমান ও পুত্রবধু তানজিরা বেগম। এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নিরাপত্তা চেয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করেছেন ভুক্তভোগী মমতাজ বেগম (৭০)।

অভিযোগ সুত্রে জানা যায়, বোয়ালমারী পৌরসভার ৭নং ওয়ার্ড ছোলনা গ্রামের বাসিন্দা মোছা. মমতাজ বেগম (৭০) ও বোয়ালমারী খাদ্য গুদামের সাবেক নৈশ্য প্রহরী মো. শাহিদ মোল্যা (৭৫) দম্পতি। বর্তমানে দুজনেই বয়োবৃদ্ধ, অসুস্থ অবস্থায় দিনাতিপাত করে আসছেন। এর মধ্যেই পেনশনের টাকা ও বসতভিটার জমি লিখে দিতে বৃদ্ধ মা-বাবার উপর চাপ সৃষ্টি করে তাদের বড় ছেলে লুৎফর রহমান ও পুত্রবধু তানজিনা বেগম। টাকা ও জমি লিখে না দেওয়ায় তারা গত ২৩ জুলাই বৃদ্ধ মা-বাবাকে মারধর করেন এবং বিভিন্ন ভয়ভীতি দেখান। এমনকি জমি লিখে না দিলে তাদেরকে জানে মেরে ফেলার হুমকি দেন তারা।

ভুক্তভোগী বৃদ্ধ মোছাঃ মমতাজ বেগম বলেন, জীবনের শেষ সময়ে একটু শান্তিতে বসবাস করার কথা থাকলেও আমার বড় ছেলে মোঃ লুৎফর রহমান (৫০) এবং তার স্ত্রী তানজিরা বেগম (৪০)-এর অব্যাহত নির্যাতন, ভয়ভীতি ও জবরদস্তির কারণে আমি, আমার স্বামী ও পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছি। তারা দীর্ঘদিন ধরে আমার স্বামীর সম্পত্তি, পেনশনের অর্থ ও জমিজমা তাদের নামে লিখে দিতে চাপ সৃষ্টি করে আসছে। জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নিতে চেষ্টা করেছে। আমি এবং আমার স্বামী তাদের অন্যায় দাবিতে রাজি না হওয়ায় তারা আমাকে ও আমার স্বামীকে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং শারীরিকভাবে নির্যাতন করে।

মমতাজ বেগম আরও জানান, ছেলের আচরণে তিনি, তার স্বামী এবং পরিবারের অন্য সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এমন আশঙ্কা থেকে তিনি প্রশাসনের কাছে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, লুৎফর রহমান মুন্সিগঞ্জে খন্ডকালীন সিকিউরিটি গার্ডের চাকরি করেন। পড়ালেখা করেছেন ৮ম শ্রেণী পর্যন্ত। অথচ তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে জেলার বিভিন্ন উপজেলা দাঁপিয়ে বেড়ান এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অনৈতিক সুবিধা গ্রহণ করেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো. লুৎফর রহমান বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

বোয়ালমারীতে এক যুবকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ

আপডেট সময় : ০৬:১৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬