বোয়ালমারীতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- আপডেট সময় : ০৩:২৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৯৩ বার পঠিত

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ফরিদপুরের বোয়ালমারীতে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে গোহাটা সংলগ্ন স্থানীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়।
এ সময় শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান।
এছাড়াও উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ পৃথকভাবে শহীদ মিনারে এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সকালে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে প্রভাতফেরি এবং উপজেলা পরিষদ হলরুমে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান, কৃষি কর্মকর্তা আলভীর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক সঞ্জয় কুমার সাহা, জামায়াতের পৌর আমীর ও জেলা সদস্য সৈয়দ নিয়ামুল হাসান, পৌর জামায়াত নো সাজ্জাদ আলম প্রমুখ,




















