ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোয়ালমারীতে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি বাবা-মেয়ে গ্রেপ্তার

এমএম জামান, বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৯:৩৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১২৭ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক কারবারি বাবা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পৌর সদরের চৌরাস্তার স্বাধীনতা স্তম্ভ চত্বরসংলগ্ন একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের মো.সামচেল কমান্ডারের ছেলে নান্নু বিশ্বাস ও তার মেয়ে সুরাইয়া বেগম (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ১০টার দিকে বোয়ালমারী থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল চৌরাস্তা এলাকায় অভিযান চালায়।

এ সময় স্বাধীনতা স্তম্ভ চত্বরসংলগ্ন সড়কের ওপর নান্নু বিশ্বাসের চায়ের দোকানে তল্লাশি চালিয়ে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বাবা নান্নু বিশ্বাস ও তার মেয়ে সুমাইয়াকে গ্রেপ্তার করা হয়।
বোয়ালমারী থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. সাইদুর রহমান বলেন, নান্নু বিশ্বাস চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে ইতোপূর্বে মাদকসংক্রান্ত একটি মামলা রয়েছে।

নান্নু বিশ্বাসের আরেক মেয়ে লাবনীর বিরুদ্ধেও একাধিক মাদক মামলা রয়েছে। নান্নু বিশ্বাসের পরিবারের সদস্যদের বিরুদ্ধে এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার বাবা-মেয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে সোমবার দুপুরে তাদের ফরিদপুরের বিজ্ঞ বিচারিক আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাদক কারবারের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বোয়ালমারীতে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি বাবা-মেয়ে গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৩৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬