ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোয়ালমারীতে অটিজম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা.আবু মুছা খান

এমএম জামান,বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:৫২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৭৫ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে শিশুদের অটিজম চিকিৎসায় অনন্য সফলতা অর্জন করে ব্যাপক সাড়া ফেলেছেন খ্যাতিমান হোমিওপ্যাথিক চিকিৎসক ডা.আবু মুছা খান।

জটিল ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসায় তার কার্যকর ভূমিকা ও সুচিকিৎসার সুবাদে আজ শুধু স্থানীয়ভাবে নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য রোগী সেবা নিতে তার কাছে ছুটে আসছেন। এছাড়া অনলাইনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের রোগীদের নিয়মিত সেবা দিচ্ছেন তিনি এবং কুরিয়ারের মাধ্যমে দেশ-বিদেশে পৌঁছে যাচ্ছে তার প্রস্তুতকৃত ওষুধ।

শিশুদের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, ডাউন সিন্ড্রোমসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি জটিল ও কঠিন রোগের চিকিৎসা প্রদান করে আসছেন তিনি,ফলে তার আধুনিক ও ক্লাসিক্যাল চিকিৎসায় অনেক রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।

শুধু রোগীদের সেবা দেওয়াই নয়, হোমিওপ্যাথি শিক্ষার প্রসার ও নতুন প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরিতেও অসামান্য ভূমিকা রেখেছেন এই গুণী চিকিৎসক। তিনি দুটি হোমিওপ্যাথিক কলেজ প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা হিসেবে কাজ করেছেন। এছাড়া দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে বোয়ালমারী উপজেলার হোমিওপ্যাথি চিকিৎসা সংগঠনের (DHMS) সভাপতি হিসেবে দক্ষতা ও নিষ্ঠার সাথে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন।

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে আসা করিমুল ইসলাম তাঁর ছেলের অভিজ্ঞতা জানিয়ে বলেন, “আমার ছেলে আগে একেবারেই কথা বলতে পারত না। ডাক্তার স্যারের চিকিৎসা সেবা শুরু করার পর থেকে আমার ছেলে এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। আশা করি খুব দ্রুতই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।”
মেয়ের চিকিৎসা সেবা নিতে আসা ফাতেমা বেগম বলেন, “আমার মেয়ে জন্মগতভাবে হাঁটতে পারত না। কিন্তু ডা. আবু মুছা খানের প্রেসক্রাইব করা ওষুধ ও নিয়মিত চিকিৎসা গ্রহণ করার পর আমার মেয়ে এখন নিজে নিজেই হাঁটতে পারছে।”
ব্যাসপুর থেকে চিকিৎসা নিতে আসা রুমানা বেগম বলেন, “আমি দীর্ঘদিন যাবৎ পাইলসের মারাত্মক ব্যথায় ভুগছিলাম। অনেক নামীদামি ওষুধ সেবনের পরও কোনো প্রতিকার পাচ্ছিলাম না। পরবর্তীতে স্যারকে দেখিয়ে ওষুধ সেবনের মাধ্যমে আমি স্থায়ীভাবে এ রোগ থেকে মুক্তি পেতে সক্ষম হয়েছি।”
এই বিষয়ে ডা. আবু মুছা খান বলেন, “আল্লাহর অশেষ রহমতে শিশুদের অটিজম চিকিৎসায় আমি বিশেষ সফলতা অর্জন করতে পেরেছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন মানুষ আশার আলো নিয়ে আমার কাছে আসেন। এছাড়া প্রবাসীরাও অনলাইনে যোগাযোগ করে এই হোমিওপ্যাথিক সেবা নিচ্ছেন।”
তিনি আরও বলেন, “টাকার অভাবে আমার চেম্বার থেকে কোনো রোগী কখনো খালি হাতে ফিরে যায়নি। যে যা সাধ্যমতো ফি দেয়, আমি তাতেই সন্তুষ্ট থাকি। অর্থ উপার্জন নয়, বরং সঠিক চিকিৎসা সেবার মাধ্যমে একজন মানুষকে সুস্থ করে তোলাই আমার মূল লক্ষ্য ও জীবনের পরম ব্রত।”

বোয়ালমারীতে অটিজম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা.আবু মুছা খান

আপডেট সময় : ০৬:৫২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬