ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আঃ গনি এর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

সিরাজুল ইসলাম- গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:৫২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪ ১৪৫ বার পঠিত

কোটা সংস্কার আন্দোলনে নিহত রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর নতুন বাজার এলাকার আব্দুল গণি শেখ এর স্মরনে খানখানা পুর ইউনিয়ন বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত সপ্তাহে পরিবারের সকল দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া ও জেলা বিএনপি।

শুক্রবার (৩০ আগষ্ট) জুমার নামাজ শেষে খানখানা পুর নতুন ব্রীজ এলাকায় মোস্তফার ইটের ভাটার মাঠে এই মিলাদ ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে জজ বাড়ির জামে মসজিদে জামাত আদায় করেন অ্যাডভোকেট আসলাম মিয়াসহ দলের নেতাকর্মীরা।

এসময় অ্যাডভোকেট আসলাম মিয়া সাংবাদিকদের বলেন, কোটা সংস্কার আন্দোলনে নিহত আব্দুল গণি শেখ ২০২৪ সনের মুক্তিযোদ্ধা, আব্দুল গণি শেখসহ প্রায় হাজারেরও অধিক ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীনতা পেয়েছি। নিহত গণির স্ত্রী ও তার পরিবারে ভরণপোষণসহ তার ছেলের চাকরি ও মেয়ের লেখাপড়ার সার্বিক দায়িত্ব আমি ব্যক্তিগতভাবে নিলাম পাশাপাশি রাজবাড়ী জেলা বিএনপি তার পরিবারের দায়িত্ব নিবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আজ আমরা এখানে এসেছি। এছাড়াও নিহত গণির নামে গোয়ালন্দ মোড়ের নাম শহীদ গণি চত্বর করণের ঘোষণা দেন।

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, রাজবাড়ীতে বিএনপির একটি সংগঠন আর একটি আছে কমিউনিস্ট বিএনপি। দেশ নায়ক তারেক রহমান দেশে আসলে তাদের কোন অস্বিত্ব থাকবে না আপনারা দেখে নিয়েন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সদস্য আ. সালাম মিয়া, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহীন, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ্ মোহাম্মদ আলমগীর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান লিখন, গোয়ালন্ন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দীন শেখ, সাধারন সম্পাদক মোশারফ আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমদ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আঃ গনি এর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০৬:৫২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪