ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বেরোবি শিক্ষকের জামিন শুনানি পেছাল

মেজবাহ মুহিব তাহসিন,রংপুর:
  • আপডেট সময় : ০৬:১৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ২৭১ বার পঠিত

রংপুরে জুলাই আন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হকের জামিন আবেদন করেছেন তার আইনজীবীরা। জামিন শুনানির জন্য মঙ্গলবার (২৪ জুন) দিন ধার্য করেছেন বিচারক।

রোববার (২২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ (হাজীরহাট আমলি আদালত)-এর বিচারক মো. সোয়েবুর রহমানের আদালতে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে তাদের বক্তব্য শুনে মঙ্গলবার জামিন শুনানির জন্য দিন ধার্য করেন বিচারক।

এ সময় আদালত চত্বরে জড়ো হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন। তারা মাহমুদুল হককে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান এবং এই মামলাকে ষড়যন্ত্রমূলক আখ্যা দেন।

মাহমুদুল হকের আইনজীবী অ্যাডভোকেট শামীম আল মামুন “প্রতিদিনের খবর” কে বলেন, আমরা আদালতে মাহমুদুল হকের জামিনের আবেদন করেছি। আদালত আমাদের বক্তব্য শুনেছেন এবং পরবর্তী শুনানির জন্য ২৪ জুন দিন ধার্য করেছেন। আমরা আশাবাদী ন্যায়বিচার পাব।

তিনি বলেন, যে মামলায় তাকে আসামি করা হয়েছে মামলার বাদী এ বিষয়ে জানেন না। আবু সাঈদ হত্যাকাণ্ডের পর যে শিক্ষক প্রতিবাদ জানিয়েছেন তার বিরুদ্ধে মামলা এবং গ্রেপ্তার করা জুলাই চেতনার পরিপন্থি।

আদালত চত্বরে মাহমুদুল হকের স্ত্রী মাসুবা হাসান মুন বলেন, আমি আশা করেছিলাম, আজ তাকে সম্মানের সঙ্গে বাড়ি ফিরিয়ে নিতে পারব; কিন্তু আদালতের এই সিদ্ধান্ত আমাদের ভীষণ হতাশ করেছে। কোনো যুক্তি বা কথা শোনার আগেই জামিন শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। এখন বিচার না পেলে আমরা কোথায় যাব, কার কাছে ন্যায় চাইব?

এর আগে গত বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে ছমেস উদ্দিন হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হককে গ্রেপ্তার করে পুলিশ। তার গ্রেপ্তারের পর শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে প্রতিবাদ জানান। তারা অবিলম্বে মাহমুদুল হকের নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং ঘটনাটিকে স্বাধীন চিন্তার ওপর আঘাত হিসেবে আখ্যা দেন।

ট্যাগস :

বেরোবি শিক্ষকের জামিন শুনানি পেছাল

আপডেট সময় : ০৬:১৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫