ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বেনাপোল পৌরসভার মেয়র হলেন নৌকার প্রার্থী নাসির উদ্দীন

ইয়াছিন আরাফাত- স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৯:৩১:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ১৮৩ বার পঠিত

বেনাপোল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রথম দলীয় প্রতীক নৌকা মার্কা নিয়ে মোঃ নাসির উদ্দিন মেয়র নির্বাচিত হয়েছেন।আজ সোমবার অনুষ্ঠিত নির্বাচনে ১৩ হাজার ২৬৫ ভোট পেয়ে তিনি বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মফিজুর রহমান সজন মোবাইল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা পেয়েছেন ৩ হাজার ৮২৫ ভোট। পরাজিত প্রার্থী সজনের ভোটের ব্যবধান ৯ হাজার ৪৪০ ভোট।

আর সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ১ নং আসনের জুলেখা আনারস, ২ নং আসনের মোছাঃ মর্জিনা মিম চশমা, ৩ নং আসনের কামরুন্নাহার আন্না চশমা প্রতীক নির্বাচিত হয়েছেন।

সাধারণ আসনে পুরুষ কাউন্সিলর ১ নং ওয়ার্ড থেকে সুলতান আহমেদ বাবু উটপাখি, ২ নং ওয়ার্ড থেকে শরীফুল ইসলাম পাঞ্জাবি, ৩ নং ওয়ার্ড থেকে মিজানুর রহমান উটপাখি, ৪ নং ওয়ার্ড থেকে কাজী শাহীনুল ইসলাম ব্রিজ, ৫ নং ওয়ার্ড থেকে মোঃ আজিম উদ্দীন গাজী পানির বোতল, ৬ নং ওয়ার্ড থেকে মোঃ আসাদুজ্জামান উটপাখি, ৭ নং ওয়ার্ড থেকে মোঃ মজনুর রহমান ব্রিজ, ৮ নং ওয়ার্ড থেকে মোঃ হাসানুজ্জামান তাজিন ব্রিজ ও ৯ নং ওয়ার্ড থেকে মোঃ কামাল হোসেন পাঞ্জাবি নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে আনিছুর রহমান সিনিয়র জেলা নির্বাচন অফিসার, যশোর বেসরকারি ওই ফলাফল ঘোষণা করেন।

বেনাপোল পৌরসভার ৯ টি ওয়ার্ডের ১২ টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৩৮৫ জন। তারমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৫০৪৪ জন ও নারী ভোটারের সংখ্যা ১৫৩৪১ জন।

তারমধ্যে ১৭,৫৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরমধ্যে অবৈধ ভোটের সংখ্যা ৭৭। নির্বাচনে প্রায় ৫৭.৯১ শতাংশ ভোট পড়েছে। এই প্রথমবার বেনাপোল পৌর নির্বাচনে ইভিএম এর মাধ্যমে নতুন অভিজ্ঞতার সাথে সাধারণ ভোটাররা তাদের ভোট দিয়েছেন।

ট্যাগস :

বেনাপোল পৌরসভার মেয়র হলেন নৌকার প্রার্থী নাসির উদ্দীন

আপডেট সময় : ০৯:৩১:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩