ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বেনাপোল কাস্টমসে কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি

মো: নজরুল ইসলাম - যশোর (বেনাপোল) :
  • আপডেট সময় : ০৮:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ১১৪ বার পঠিত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুই ভাগ করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে বেনাপোল কাস্টমস হাউসে কলম বিরতি শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা

বুধবার (১৪ মে) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কমল বিরতি দুপুর ১টা পর্যন্ত চলবে।

এর আগে মঙ্গলবার (১৩ মে) আগারগাঁও এনবিআরের সামনে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদের’ ব্যানারে অবস্থান কর্মসূচি থেকে কর্মকর্তা-কর্মচারীরা তিনদিনের কলম বিরতির ঘোষণা দেন।
দাবি আদায় না হলে ১৭ মে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে জানান তারা।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান প্রতিদিনের খবরকে জানান, কলম বিরতিতে স্থবির হয়ে পড়েছে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য। যে কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম ও পণ্য খালাস বন্ধ রয়েছে।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. রাজন হোসেন জানান, আমরা কলম বিরতি শুরু করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

ট্যাগস :

বেনাপোল কাস্টমসে কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি

আপডেট সময় : ০৮:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫