ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বেনাপোলে ট্রান্সপোর্ট অফিসে বিস্ফোরণ, ৪টি ককটেল সহ শোলা লিটন আটক

মোঃ নজরুল ইসলাম-বেনাপোল:
  • আপডেট সময় : ০৮:৫৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ১৪৮ বার পঠিত

বেনাপোলে ট্রান্সপোর্ট অফিসে বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত পাশের ২ ভবনও বিস্ফোরণে উড়ে গেছে অফিসের শাটার যশোরের বেনাপোলে একটি ট্রান্সপোর্ট অফিসে বিস্ফোরণ ঘটেছে। এ সময় অগ্নিকাণ্ডে অফিসের মালামাল পুড়ে যায়। ভবনের দেওয়াল ধসে পড়েছে। উড়ে গেছে অফিসের শাটার। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের দুটি ভবনও।

আর এঘটনায় শোলা লিটন নামে এক যুবককে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটক লিটন বেনাপোল পোর্ট থানার বৃত্তি আঁচড়া গ্রামের বাসিন্দা।

শুক্রবার (৯জুন) ভোরে পোর্ট থানা এলাকার ছোটআঁচড়া মোড়ের আলিফ ট্রান্সপোর্ট অফিসে এ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান জানান, ভোরে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখি আলিফ ট্রান্সপোর্ট অফিসে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

দোকানটির মালিক হাবিবুর রহমান হবি সরদার জানান, লিটন নামের এক ব্যক্তি দোকান ভাড়া নিয়ে ট্রান্সপোর্ট ব্যবসার পাশাপাশি কর্কশিট বেচাকেনা করতেন।

ফায়ার সার্ভিসের বেনাপোল অফিসের ইনচার্জ রতন কুমার দেবনাথ বলেন, বিস্ফোরণে অফিসে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অফিসের শাটার ও দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, ট্রান্সপোর্ট অফিসের মালিক লিটন হোসেন ওরফে শোলা লিটন। ঘটনার পর তাকে ৪টি ককটেল সহ গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর প্রকৃত কারণ জানা যাবে।

ট্যাগস :

বেনাপোলে ট্রান্সপোর্ট অফিসে বিস্ফোরণ, ৪টি ককটেল সহ শোলা লিটন আটক

আপডেট সময় : ০৮:৫৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩