ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৃহত্তর ফরিদপুরে সবজী চাষে এগিয়ে সদরপুরের শৌলডুবী

মো: নুরুল ইসলাম -সদরপুর-(ফরিদপুর):
  • আপডেট সময় : ১০:০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ৩০৩ বার পঠিত

বৃহত্তর ফরিদপুরের মধ্যে বিভিন্ন প্রকার সবজী উৎপাদনে এগিয়ে রয়েছে জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী এলাকা। এখানে প্রতিদিন সকালে স্থানীয় বাজারগুলোতে বিভন্ন প্রকার সবজী পাইকারী ও খুচরা দামে বিক্রি করা হয়। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা প্রতিদিন মজুমদার বাজারসহ স্থানীয় বাজার থেকে সবজী ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি দামে বিক্রি করে থাকেন। এই এলাকার মাটি সবজী চাষের উপযোগী হওয়ায় স্থানীয় চাষীরা প্রতিবছর বেগুন, সিম, বরবটি, পেঁয়াজ-মরিচ, ঝিঙা, টমেটো, চিচিংঙ্গা, মিষ্টি কুমড়া, লাউ, ধুন্দুল, কাঁচকলা, শসা, মূলা, পাতাকপি, ফুলকপি, লালশাক, পালংশাক, ধনিয়াপাতাসহ বিভিন্ন প্রকার শাক-সবজী উৎপাদনে সাফল্য দেখিয়ে আসছে।

সবজী চাষী ওবায়দুর রহমান জানান, বর্তমানে পদ্মা সেতু চালু হওয়ার কারণে স্বল্প সময়ে এখান থেকে বিভিন্ন প্রকার শাক-সবজী দেশের বৃহত্তম আড়ৎ ঢাকার কাওরান বাজার, শ্যাম বাজারসহ বিভিন্ন স্থানে পৌঁছে যাচ্ছে। পদ্মা সেতুতে রেল সংযোগ চালু হওয়ায় আগের তুলনায় আরও বেশী দামে সবজী বিক্রী করতে পারছি।
চাষী আবুল সত্তার খানের সাথে কথা হলে তিনি জানান, আমি এবছর ১৫ শতাংশ জমিতে সিম চাষ করেছি। আবহাওয়া অনুকুলে থাকায় ফলন ভাল হয়েছে। বাজারে ভাল দাম পেলে লাভবান হবো।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম নূরু বলেন, সরকার যদি কৃষকদের প্রনোদনার মাধ্যমে আর্থিক সহযোগীতা করে তবে তারা অনেক উপকৃত হবে।
সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় জানান, এবার শীত মৌসুমে ৭২৫ হেক্টর জমিতে আমরা সবজী চাষের লক্ষ্যমাত্রা অর্জন করেছি। আমরা চাষিদের বিভিন্ন পরামর্শ প্রদান করছি এবং সরকারী বিভিন্ন সাহায্য সহযোগীতা করছি।

বৃহত্তর ফরিদপুরে সবজী চাষে এগিয়ে সদরপুরের শৌলডুবী

আপডেট সময় : ১০:০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩