ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেলেন হামিদা পারভীন

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ০৯:০০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩ ১০৩৮ বার পঠিত

বৃক্ষরোপণে মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার -২০২১” এর ঙ ক‍্যাটাগরিতে হামিদা পারভীন এর সৃজিত “উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশন” এর ছাদ বাগান প্রথম স্থান অধিকার করেছে। নিজের অফিসের ছাদে দৃষ্টিনন্দন বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন রাজবাড়ীর মেয়ে হামিদা পারভীন।

সোমবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রী এই পুরস্কার প্রদান করেন।

হামিদা পারভীন বর্তমানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) যুগ্ম পুলিশ কমিশনার, প্রোটেকশন অ্যান্ড ডিপ্লোম্যাটিক সিকিউরিটির দায়িত্ব পালন করছেন। এই পদে পদায়নের আগে (২০১৯-২০২২ পর্যন্ত) দায়িত্ব পালন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনে। তার সাথে কথা বলে জানা যায়, সাড়ে ৭ হাজার বর্গফুটের অফিস ভবনের প্রায় ৫ হাজার বর্গফুটের ছাদে ১ হাজার ২০টি বিভিন্ন আকারের টব এবং ড্রাম দিয়ে বাগান তৈরি করেছেন। তিনি সেখানে ৪৮ প্রজাতির ফলদ, ৩০ প্রজাতির ভেষজ, ১২ প্রজাতির বনজ, ২১ প্রজাতির সবজি, ৭৭ প্রজাতির শোভাবর্ধনকারী, ১২ প্রজাতির বিরল এবং বিভিন্ন ঔষধি ও মশলা জাতীয় গাছের সমন্বয়ে ভিন্নধর্মী ছাদে কৃষি পার্ক গড়ে তুলেছেন। তিনি পরিচিতজনদের বাগান করতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে পরিদশর্নের জন্য উন্মুক্ত রেখেছিলেন।

রাজবাড়ীর মেয়ে হামিদা পারভীন বিভিন্ন সামাজিক কাজেও নিজেকে সম্পৃক্ত রেখেছেন। অসহায় মানুষের জন্য রাজবাড়ীর সবচেয়ে জনপ্রিয় মানবিক সংগঠন “রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন” এর উপদেষ্টা হিসেবে যুক্ত রয়েছেন।

কর্মক্ষেত্রে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে তিনি ৩ বার IGP’s Examplary Good Services Badge” এবং ২০১৭ সালে পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক President Police Medal (PPM) অর্জন করেন।

ট্যাগস :

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেলেন হামিদা পারভীন

আপডেট সময় : ০৯:০০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩