ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বুড়িগোয়ালিনী নীলডুমুর প্রিমিয়ার লীগ প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় বনবিভাগ জয়

আল-হুদা মালী- শ্যামনগর (খুলনা):
  • আপডেট সময় : ১০:২৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ১২১ বার পঠিত

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো “নীলডুমুর প্রিমিয়ার লীগ সিজন–১”। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বুড়িগোয়ালিনী ফরেস্ট প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ ওহিদুজ্জামান। উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী নৌ থানার এস আই মোঃ হাফিজুর রহমান, 

বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আবিয়ার রহমান ।জিএম দেদারুল আলম, আমজাদ হোসেন মোল্লা, আব্দুর রাজ্জাক,  উপকূলীয় প্রেসক্লাবে সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আল হুদা মালী, ফয়সাল আহমেদসহ উপকূলীয় প্রেসক্লাবের তরুণ কলম সৈনিক গণ। 

ফুটবল খেলাকে কেন্দ্র করে মাঠে উপচে পড়া দর্শকের সমাগম হয়। খেলোয়াড়দের মধ্যে ছিল প্রাণচাঞ্চল্য, আর দর্শকদের মাঝে ছিল আনন্দ-উচ্ছ্বাস। স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

আয়োজকরা জানান, নীলডুমুর প্রিমিয়ার লীগ ২০২৫ সিজন–১ স্থানীয় তরুণদের ক্রীড়া ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী কয়েক সপ্তাহব্যাপী চলবে এ লীগ, যেখানে একাধিক স্থানীয় দল অংশগ্রহণ করবে।

প্রথম রাউন্ডের  তৃতীয় খেলায় ১/০ মৎস্য ব্যবসায়ী ফুটবল একাদশ কে পরাজিত করে,বনবিভাগ জয়লাভ করে।

বুড়িগোয়ালিনী নীলডুমুর প্রিমিয়ার লীগ প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় বনবিভাগ জয়

আপডেট সময় : ১০:২৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫