ঢাকা ১১:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিরোধপূর্ণ জমিতে ধান কাটা নিয়ে শেরপুরের নকলায় কৃষক খুন, আহত-৫

শেখ সাঈদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ০৪:৩১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩ ১৮০ বার পঠিত

বিরোধপূর্ণ জমিতে ধান কাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে শেরপুরের নকলার চরবশন্তী এলাকায় আলী হোসেন (৫০) নামের এক কৃষক খুন হয়েছে। আজ ৫ মে সকালে এ ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন নকলা উপজেলার চরবশন্তী গ্রামের মৃত নবাব আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, নকলার চরবসন্তী গ্রামের সেলিম মিয়ার এক খন্ড
জমি নিয়ে পাশ্ববর্তী ইদ্রিস আলী ও শওকত হোসেনদের সাথে বিরোধ চলে আসছিলো।

এ জমি চাষ করেছিলো বর্গচাষী আলী হোসেন। ওই জমিতে আজ ৫ মে সকালে ধান কাটতে যায় আলী হোসেন। কিন্তু ধান কাটতে বাধা দেয় ইদ্রিস আলী ও শওকত হোসেন এবং তাদের লোকজন। এনিয়ে দু পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে প্রতিপক্ষের আঘাতে বর্গাচাষী আলী হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ সময় উভয় পক্ষের আরো অন্তত ৫ জন আহত হয়।

আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কা জনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে নিহত আলী হোসেনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

এ ব্যাপারে মামলা দায়রের প্রস্তুতি চলছে বলে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ নিশ্চিত করেন।
এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: সাইদুর রহমান বলেন, আমরা এ ঘটনার কথা শুনার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে এসেছি। এখান থেকে উভয় পক্ষের আহত লোকদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেছি।

এদের মধ্যে আলী হোসেন নামের এক কৃষক হাসপাতালে নেয়ার আগেই মারা যায়। আমরা ইতিমধ্যে খোঁজ খবর নেয়া শুরু করেছি। খুব স্বল্প সময়ের মধ্যেই এ ঘটনায়
জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হবো।

ট্যাগস :

বিরোধপূর্ণ জমিতে ধান কাটা নিয়ে শেরপুরের নকলায় কৃষক খুন, আহত-৫

আপডেট সময় : ০৪:৩১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩