ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগ দাবিতে খানসামায় বিক্ষোভ

মোঃ লায়ন ইসলাম-খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৬:০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ১১৫ বার পঠিত

দিনাজপুরের খানসামা উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

২৫ আগষ্ট (রবিবার) সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বেচ্ছাচারিতা, নিয়োগ বাণিজ্য, দূর্নীতি ও প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে খারাপ আচরণ সহ নানা অভিযোগ এনে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছেন তারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলামের পদত্যাগের দাবি জানিয়ে পক্ষে ও বিপক্ষে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এছাড়াও উপজেলা চত্বরে হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েম খানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন করতে দেখা গেছে। অন্যদিকে কাচিনীয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবি জানিয়ে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়াও সুবর্ণখুলী সাবুদেরহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র রায়, আলোকঝাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেশ্বর রায়, টংগুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সতিশ চন্দ্র রায়ের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।

অভিযোগের বিষয়ে এসব প্রতিষ্ঠান প্রধানদের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। মুঠোফোনে কেউ সাড়া দিলেও বক্তব্য দিতে রাজি হন নি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন, বিষয়টি সম্পর্কে অবগত আছি। বর্তমানে এসব প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে ইউএনও দায়িত্ব পালন করছেন। তিনি সার্বিক পরিস্থিতি দেখছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসব প্রতিষ্ঠানের সভাপতি মো.তাজ উদ্দিন বলেন, কোনো সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এইজন্য উপজেলার কোমলমতি সকল শিক্ষার্থী ও শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ারও জোর আহ্বান জানাচ্ছি।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগ দাবিতে খানসামায় বিক্ষোভ

আপডেট সময় : ০৬:০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪