ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিনামুল্যে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী

মো: আরিফুল ইসলাম- খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৭:৫০:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ৪০৩ বার পঠিত

পাহাড়ে ধারাবাহিক মানবিক কর্মখান্ডের অংশ হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীধ দিবসকে সামনে রেখে ভাষা শহীদদের স্মরণে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে সেনাবাহিনী। দিনব্যাপী প্রায় ছয়‘শ মানুষকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

বুধবার (২১ ফেব্রুয়ারি) গুইমারা রিজিয়নের অধীন গকুলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন, মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান, পিএসসি । দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন, মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক।

মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা মাটিরাঙ্গা জোনের এমন মানবিক তৎপরতাকে সাধুবাদ জানিয়ে বলেন, দুর্গম কয়েকটি গ্রামের মানুষ বরাবরই চিৎিসা সেবা থেকে বঞ্চিত। সেনাবাহিনীর চিকিৎসা সেবা পেয়ে দুর্গম জনপদের চিকিৎসা সেবা বঞ্চিত দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে।

মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, সেনাবাহিনী বরাবরই পাহাড়ী জনপদে মানবিক কর্মখান্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় ভাষা শহীদদের স্মরনে দুর্গম জনপদে চিকিৎসা সেবা বঞ্চিত মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে আসছে সেনাবাহিনী। চিকিৎসা সেবা পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর এমন মানবিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিনামুল্যে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী

আপডেট সময় : ০৭:৫০:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪