ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিএনপি অফিস ভাঙচুর মামলা, হাতীবান্ধায় ছাত্রলীগের ৫ নেতা গ্রেফতার

জাহিদুল ইসলাম জাহিদ-লালমনিরহাট:
  • আপডেট সময় : ১১:১৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ ১০৭ বার পঠিত

লালমনিরহাট শহরের বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারী) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।

গ্রেফতারকৃত পাঁচ ছাত্রলীগ নেতা হলেন, হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজের সাবেক ছাত্রলীগে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জীবন, সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত হোসেন, উপজেলা ছাত্রলীগের কর্মী রুমন মিয়া ও ছাত্রলীগ নেতা বাবু, ও সানিয়াজান ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাকিল চোপড়া।

জানা গেছে, সম্প্রতি লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি নামে একটি অফিস অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা রুজু হয়। সেই মামলায় হাতীবান্ধা উপজেলার ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছেন পুলিশ।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-নবী বলেন, লালমনিরহাট সদর থানায় একটি বিএনপি অস্থায়ী কার্যালয় ভাঙচুরের মামলায় ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

বিএনপি অফিস ভাঙচুর মামলা, হাতীবান্ধায় ছাত্রলীগের ৫ নেতা গ্রেফতার

আপডেট সময় : ১১:১৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫