ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বালিয়াকান্দি স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ৮১ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহেল মাহমুদ (মন্টু) কে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন।

গ্রেপ্তার সোহেল মাহমুদ (মন্টু) বালিয়াকান্দি সদর ইউনিয়নের দুর্গাবতী গ্রামের মৃত আবুল বাসার ভূঁইয়ার ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হওয়ার আগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা রয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে একটি পেঁয়াজক্ষেতে ওষুধ দেওয়ার সময় এলাকাবাসী তাকে চিনে ফেলে এবং চারদিক থেকে ঘিরে রাখে। পরে বালিয়াকান্দি থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন বলেন, এলাকাবাসী সোহেল মাহমুদকে আটক করে আমাদের খবর দেয়। পরে আমরা গিয়ে তাকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

বালিয়াকান্দি স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৪৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫