ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বালিয়াকান্দিতে স্ত্রী হত‍্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

মো. আজমল হোসেন-বালিয়াকান্দি (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩ ২৫২ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিখোঁজের ১৪ দিন পর বসতবাড়ীর বাথরুমের ট্যাংকি থেকে মিনু বেগম (২৭) লাশ পুলিশ উদ্ধার করেছে। মিনু বেগম উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের উজ্জল শেখের স্ত্রী।

এ ঘটনায় র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে (২১আগষ্ট) সোমবার বিকেলে মিনুর স্বামী উজ্জল শেখকে গ্রেপ্তার করেছে।

গত ১৯ আগস্ট বিকেল ৩টার দিকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের বাড়ীর টয়লেটের ট্যাংকির মধ্যে থেকে লাশ উদ্ধার করেন।
মিনুর মা সোনাই বেগম বলেন, তার মেয়ে মিনুর সাথে চাচাতো ভাই উজ্জল শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শারীরিকভাবে নির্যাতন করে।

গত ৪ বছর পূর্বে উজ্জল শেখ গোপনে আরেকটি বিয়ে করে। গত ৫ আগস্ট সকাল ৭টা থেকেই মেয়ে মিনুকে পাওয়া যাচ্ছিল না। তাদের বাড়ীতে গিয়ে জিজ্ঞাসা করলেও কোন উত্তর দেয়নি।

এ বিষয়ে গত ৮ আগস্ট বালিয়াকান্দি থানায় তেঁতুলিয়া গ্রামের কুদ্দুস শেখের ছেলে উজ্জল শেখ, সোমসের শেখের ছেলে কুদ্দুস শেখ, কুদ্দুস শেখের স্ত্রী জহুরা বেগমকে আসামী করা অভিযোগ দায়ের করা হয়।

টয়লেটের ট্যাংকির মধ্যে থেকে গন্ধ পেয়ে সেখানে মেয়ের লাশ পাই। তারা পরিকল্পিত ভাবে হত্যা করেছে। আমি বিচার চাই।

রাজবাড়ী পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ বলেন, র‌্যাব ও পুলিশ মিনুর স্বামী উজ্জলকে গ্রেপ্তার করেছে। তাকে ২২ আগস্ট (মঙ্গলবার) রাজবাড়ী আদালতে সোপর্দ করা হবে।

বালিয়াকান্দিতে স্ত্রী হত‍্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩