ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বালিয়াকান্দিতে যুব দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো. আজমল হোসেন -বালিয়াকান্দি(রাজবিড়ী):
  • আপডেট সময় : ০৫:২৪:১১ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ১৩৪ বার পঠিত

“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ‍্যে বালিয়াকান্দিতে নানা আয়োজনে যুব দিবস পালন করা হয়েছে।

বুধবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা, যুব ঋণ ও সনদপত্র বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে র‍্যালী শেষে সভাকক্ষে আলোচনা সভা, প্রশিক্ষণার্থী যুবক-যুব মহিলাদের মধ্যে ঋণ ও সনদপত্র বিতরণ করা হয়।

সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.আবু বকর সিদ্দিক’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান
মো. মনিরুজ্জামান মনির, এনজিও সমন্বয়কারী মোহাম্মদ শাজাহান সিদ্দিকসহ সকল সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকতা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বালিয়াকান্দিতে যুব দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২৪:১১ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩