ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে মাদ্রাসা ছাত্রীর অনশন, পালিয়েছে প্রেমিক

মোঃ আজমল হোসেন-বালিয়াকান্দি(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:৩৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩ ২০৯ বার পঠিত
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিয়ের দাবীতে দুইদিন ধরে এক মাদ্রাসা ছাত্রী অনশন করছেন প্রেমিকের বাড়ীতে।
প্রেমিকার উপস্থিতি টের পেয়ে পালিয়েছে প্রেমিক ও তার পরিবারের লোকজন। এদিকে ওই ছাত্রীর পিতা থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছেন।
অনশনরত ছাত্রী জানায়, প্রেমের সম্পর্কে গত রবিবার উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রামের নজরুল ইসলামের ছেলে রাসেদুল ইসলাম (২৫) বালিয়াকান্দিতে ডেকে নিয়ে যায়। সে আমাকে ফেলে রেখে চলে আসে।
ইতিপূর্বে বিভিন্ন জায়গায় ডেকে নিয়ে বিয়ের আশ্বাসে আমার সর্বনাশ করে। এ কারণে আমি বিকালে বিয়ের দাবী নিয়ে তার বাড়ীতে এসেছি।বিয়ে না করলে এ বাড়ী ছেড়ে আমি যাব না। মরতে হলে এ বাড়ীতেই মরবো।
সোমবার(১৩ মার্চ) সকাল ১১টার দিকে ওই বাড়ীতে গিয়ে ভুক্তভোগী মেয়েটিকে ছাড়া ওই বাড়ীর অন‍্য কাউকে পাওয়া যায়নি।
স্থানীয়রা বলেন, ওই মাদ্রাসা ছাত্রী এ বাড়ীতে আসার পরই পালিয়েছে তার প্রেমিক রাসেদুল ইসলাম ও তার পরিবারের লোকজন। এখন মেয়েটি এই বাড়ী ছেড়ে যাচ্ছে না। আমরা কত সময় দেখে রাখবো?
এদিকে গত রবিবার বিকালে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে রাসেদুল ইসলাম ও তার পিতা নজরুল ইসলামের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় তার মাদ্রাসা পড়ুয়া মেয়েকে অপহরণের অভিযোগ দায়ের করেছেন।

বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে মাদ্রাসা ছাত্রীর অনশন, পালিয়েছে প্রেমিক

আপডেট সময় : ০৬:৩৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩