ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বালিয়াকান্দিতে বিনামূল্যে সেমিপাকা টয়লেট স্থাপন ও বিতরণ

মোঃ আজমল হোসেন-বালিয়াকান্দি( রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৮:০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ৩২১ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিধবা, স্বামী পরিত্যক্তা, হতদরিদ্র ও প্রতিবন্ধি পরিবারের মাঝে বিনামূল্যে সেমিপাকা টয়লেট স্থাপন ও বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার নবাবপুর ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের এ্যাসেড অফিস নদীর পাড়ে বাড়ীতে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের বিশেষ বরাদ্দ থেকে বেসরকারী সংগঠন এ্যাসেড এ বিতরণ কার্যক্রম গ্রহণ করেন। ১৬টি পরিবারকে আধাপাকা টয়লেট, টয়লেটের উপকরণ, ৬টি গরু, ২টি ছাগল, ১টি সেলাই মেশিন আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম। এ্যাসেডের চেয়ারম্যান মোঃ আশরাফ আলীর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক শাহজাহান সিদ্দিকীর সঞ্চালনায় বক্তৃতা করেন, বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস। এসময় নবাবপুর ইউপি চেয়ারম্যান বাদশা আলমগীর, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি সোহেল রানা, সাংবাদিক এসএম রাহাত হোসেন ফারুক সহ সুফলভোগীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা গাছের চারা রোপন করেন।

বালিয়াকান্দিতে বিনামূল্যে সেমিপাকা টয়লেট স্থাপন ও বিতরণ

আপডেট সময় : ০৮:০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩