ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বালিয়াকান্দিতে ফুল চাষে সফল জাহিদ হাসান তপু, চোখে মুখে তৃপ্তির হাসি

মোঃ আজমল হোসেন-বালিয়াকান্দি (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১২:৪৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ১৭২ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ফুল চাষে সফল কসমেটিক ও ফুল ব্যবসায়ী জাহিদ হাসান তপু। এখন ফুল চাষে সাফল্যের মুখ দেখছেন তিনি। উপজেলার বালিয়াকান্দি ইউনিয়নের ভীমনগর গ্রামের ওই ব্যবসায়ী চলতি মৌসুমে গাদা ফুল চাষ করে সাড়া ফেলে দিয়েছেন এলাকা জুড়ে। তার ফুলের বাগান দেখতে প্রতিদিন দর্শনার্থীরা আসছেন। ব্যবসার পাশাপাশি ফুলের চাষ সম্পর্কে জানতে চাইলে তপু বলেন, আমি বিয়ে বাড়ি, বিয়ের গাড়ি, বাসরঘর সহ সরকারি-বেসরকারি প্রতি উৎসবে ফুলের ডালাসহ ফুল সামগ্রী বিক্রি করে থাকি, এই ফুল সংগ্রহের জন্য আমাকে কুষ্টিয়া, মধুখালি, বিভিন্ন জেলা – উপজেলায় যেতে হতো। তাই আমি ২২ শতাংশ জমিতে ফুলের চাষ করেছি। প্রচুর পরিমানে গাদা ফুল ফুটেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, পার্শ্ববর্তী উপজেলায় ফুল সরবরাহ করার জন্য ফুল তুলছেন ফুল চাষি তপুসহ তার ভাই ও বোন । প্রথম বারের মতো ফুল চাষে সাফল্য দেখে পাশের জমিতে বীজ ও কলম শুরু করেছেন তপুর কয়েকজন শ্রমিক। ফুল চাষে লাভ হওয়ার কারণে পাশের ১ একর জমি লীজ নিয়েছেন ফুল চাষের জন্য। তপুর ফুল চাষ দেখতে আসছেন অনেক দর্শনার্থী। কয়েকজন দর্শনার্থী বলেন, আমাদের ধারণা ছিল, ফুলচাষ শুধুমাত্র যশোর জেলার গঁদ খালীতে হয়। তবে সেই ধারণা পাল্টে দিয়েছেন তপু। তপুর ফুল বাগানে বাসন্তী, গাদা, রক্ত গাদা, গোলাপ, রজনীগন্ধা রয়েছে।

বালিয়াকান্দিতে ফুল চাষে সফল জাহিদ হাসান তপু, চোখে মুখে তৃপ্তির হাসি

আপডেট সময় : ১২:৪৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩