ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বালিয়াকান্দিতে গভীর রাতে চলন্ত পাটভর্তি ট্রাকে আগুন

মোঃ আজমল হোসেন -বালিয়াকান্দি (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০১:১৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ২৭৪ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাট ভর্তি চলন্ত ট্রাকে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
( ২১শে নভেম্বর) মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।
ট্রাকের ড্রাইভার মোঃ জাহাঙ্গীর বলেন, নাটোর থেকে দুটি ট্রাকে করে পাট বোঝাই করে ফরিদপুরের মধুখালী উপজেলার আশাপুর আঃ রাজ্জাক খান জুট মিলে নিয়ে যাচ্ছিলেন। বালিয়াকান্দি -সোনাপুর সড়কের উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা ব্রিজের সামনে ট্রাক করে খড়ি সাজানো গাড়ি দাড়িয়ে থাকেতে দেখে দাড়াই। এর মধ্যে একটি ট্রাকে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে গাড়িতে আগুন লাগিয়ে দেয়। সেই আগুন রাস্তায় ছরানো অবস্থায় আশেপাশের কিছু বেড়ায় লাগে ও রাস্তায় আগুন দেখে বালিয়াকান্দি বাজার পাহারাদারা গাড়িটা সিগনাল দিয়ে জানায় আগুন লাগছে পাটের গাড়িতে। পরে গাড়ি বাঁচানোর তাগিদে নারুয়া রোডে আলমের ইটভাটার পাশে একটা পানি থাকা গর্তে গাড়িটি নামিয়ে দেন ও ফায়ার সার্ভিসকে ফোন দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে নিয়ন্ত্রণ করেন ও বালিয়াকান্দি থানার ওসি এসে বিষয়টি তদন্ত করেন।
তিনি বলেন, একসাথে দুটি পাটের গাড়ি আসলেও এ গাড়িটা পিছনে ছিলো।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের স্টেশন অফিসার সৈয়দ সরাফত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিচিভ করেনি।

বালিয়াকান্দিতে গভীর রাতে চলন্ত পাটভর্তি ট্রাকে আগুন

আপডেট সময় : ০১:১৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩