ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বালিয়াকান্দিতে ওয়াসার প্রকৌশলীর অবৈধ সম্পদ ও সম্পত্তি অনুসন্ধান ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী

মোঃ আজমল হোসেন- বালিয়াকান্দি (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১২:১৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ১৭৮ বার পঠিত

অবৈধ সম্পদ ও সম্পত্তি অনুসন্ধান ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দির ওয়াসার এক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালকের নিকট অভিযোগ দায়ের হয়েছে।

(৯ই জুন) রবিবার অভিযোগটি দায়ের করেছেন, বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের খালিয়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে আব্দুর রহমান।
লিখিত অভিযোগে বলেন, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালমারা গ্রামের মৃত শেখ মোয়াজ্জেমের ছেলে ঢাকা কাওরান বাজার ওয়াসা প্রধান কার্যালয়ের প্রকৌশলী মোঃ আল আমিনের অবৈধ সম্পত্তি সম্পর্কে অনুসন্ধানের জন্য এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

তিনি বলেন, প্রকৌশলী মোঃ আল আমিনের ঢাকা সাভারের একটি ৬ ছয় তলা বিল্ডিং, ঢাকা মোহাম্মদপুর বেঁরিবাধে ১১ তলা বিল্ডিং, একটি ফ্ল্যাট ও বাড়ীতে নির্মানাধীন প্রায় ৭-৮ কোটি টাকা বিল্ডিংসহ একাধিক অবৈধ স্থাপনা এবং বিভিন্ন ব্যাংক এ্যাকাউন্টে তার এবং তার পরিাবরের নামে অস্বাভাবিক ব্যাংক ব্যালেন্স রয়েছে। প্রকৌশলী আল আমিনের নামে একাধিক মামলাসহ বালিয়াকান্দি থানায় একটি গাছ চুরি মামলা রয়েছে।

তিনি তার ও তারা পরিবারের নামে থাকা অবৈধ সম্পত্তি সম্পর্কে অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
এ বিষয়ে প্রকৌশলী আল আমিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

বালিয়াকান্দিতে ওয়াসার প্রকৌশলীর অবৈধ সম্পদ ও সম্পত্তি অনুসন্ধান ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী

আপডেট সময় : ১২:১৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪