ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাবার হাত থেকে ফসকে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

শেখ সাইদ আহমেদ সাবাব, শেরপুর :
  • আপডেট সময় : ০৩:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ ৩৩৯ বার পঠিত

শেরপুর শহরের মোবারকপুর কইনেপাড়ায় মৃগী নদীতে সাতার শিখানোর সময় বাবার হাত থেকে ফসকে গিয়ে পানিতে ডুবে কাজল নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত কাজল মোবারকপুর কইনেপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। কাজল এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শ্রীবরদী সরকারি কলেজে ভর্তির জন্য মনোনীত হয়।

বাবার ইচ্ছে কাজলকে সেনাবাহিনীর চাকরি করাবে, কারো কারো পরামর্শ ছিলো,কাজলকে সাতার শিখতে হবে। তাই আজ ১৭ সেপ্টেম্বর দুপুরে কাজলকে পার্শ্ববর্তী মৃগী নদীতে সাতার শিখাতে নিয়ে যায় বাবা আব্দুল কুদ্দুস। সাঁতার শিখার সময় হঠাৎ করেই কাজল পানিতে নিমজ্জিত হয়। বাবাও তাকে বাচাঁনোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ডাক চিৎকার শুরু করে। পরে দ্রুত স্থানীয় লোকজন কাজলকে উদ্ধার করতে নদীতে নেমে পড়ে। ততক্ষণে কাজলের মৃত্যু হয়।

পরে পরিবারের পক্ষ থেকে কাজলের মরদেহ বিনা ময়নাতদন্তে দাফন করার জন্য শেরপুর সদর থানায় আবেদন করা হয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে বলেন, এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ট্যাগস :

বাবার হাত থেকে ফসকে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট সময় : ০৩:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩