ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বাজারের অনিয়ম রুখতে আলফাডাঙ্গায় ইউএনও-ক্যাবের ঐক্য

আজিজুর রহমান দুলাল, আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:৪৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ২০৩ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজারের অনিয়ম প্রতিরোধ ও জনভোগান্তি কমাতে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) উপজেলা শাখা। বৃহস্পতিবার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিবের সঙ্গে মতবিনিময়কালে এ বিষয়ে আলোচনা করেন ক্যাব নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজারে ব্যবসায়ীদের অনিয়ম রোধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, ওজনে কারসাজি বন্ধ এবং জনসাধারণের ভোগান্তি কমানোর বিভিন্ন বিষয় উঠে আসে।

সভায় উপজেলা ক্যাবের সভাপতি মো. সেকেন্দার আলম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ একটি বিষয়। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে ক্যাব সম্পৃক্ত রয়েছে। আলফাডাঙ্গায় কোনো ব্যবসায়ী যেন অনিয়ম কিংবা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে পার পেয়ে যেতে না পারেন, সে বিষয়ে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। যেকোনো অনিয়ম প্রতিরোধে উপজেলা ক্যাব প্রশাসনের সঙ্গে সার্বিকভাবে কাজ করবে।

তিনি আরও বলেন, আলফাডাঙ্গা বাজারের আয়তন তুলনামূলক ছোট হওয়ায় বিভিন্ন সময়ে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে কাঁচাবাজার, ভ্যানস্ট্যান্ড ও মাছবাজার নির্ধারিত স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

জবাবে ইউএনও মো. জোবায়ের হাবিব বলেন, ‘ক্যাব সদস্যদের প্রতিটি কথা ও পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলফাডাঙ্গা উপজেলার মানুষের জন্য ভালো কিছু করে যেতে চাই। এ কাজে ক্যাবসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।’

সভায় উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার, সহসভাপতি সাংবাদিক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক সাংবাদিক তাইজুল ইসলাম টিটন, সিনিয়র সদস্য আজিজুর রহমান দুলাল, নির্বাহী সদস্য সাংবাদিক মো. কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু, আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির সদস্য সচিব সাংবাদিক হারুনুর রশীদ, সাংবাদিক এস এম কোবাদ হোসেন, আইসিটি সম্পাদক মো. শাহিনুর রহমান, সিনিয়র সদস্য সাংবাদিক লায়েকুজ্জামান, সদস্য রাজিব ভূঁইয়াসহ ক্যাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বাজারের অনিয়ম রুখতে আলফাডাঙ্গায় ইউএনও-ক্যাবের ঐক্য

আপডেট সময় : ০৭:৪৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬