ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বাগেরহাট ৪ আসনে জামায়াত বিএনপিসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

মোঃ শাহাদাত হোসাইন,শরণখোলা,(বাগেরহাট):
  • আপডেট সময় : ১২:৩৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ৯৩ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪,(৯৮ সংসদীয় আসন মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে মনোনয়ন পত্র দাখিলের নির্ধারিত সময়ে ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ৪ আসনের প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সোমনাথ দে বাগেরহাট জেলা প্রশাসক জেলা রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিল করেন।
জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম,বাগেরহাট জেলা বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন, জাতীয় সমাজতান্ত্রীক দল (জেএসডি) এর মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বাগেরহাট জেলা উপদেষ্টা মোঃ ওমর ফারুক নূরী ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাজন কুমার মিস্ত্রী মনোনয়ন পত্র দাখিল করেন।

এ সময় বিএনপি মনোনীত প্রার্থী সোমনাথ দের সাথে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি নেতা খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপি নেতা আব্দুল মজিদ জববার, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, সহ-সভাপতি এফ এম শামীম আহসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মেহেদী হাসান, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসমলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

বাগেরহাট ৪ আসনে জামায়াত বিএনপিসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

আপডেট সময় : ১২:৩৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫