ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটে মনোনয়ন ফরম জমা দিলেন আওয়ামী লীগের চার প্রার্থী

সৈকত মন্ডল- বাগেরহাট:
  • আপডেট সময় : ১১:০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ ১৫৩ বার পঠিত

বাগেরহাটের চারটি আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত চার প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়ন জমাদানকারীরা হলেন, বাগেরহাট-১ আসনে শেখ হেলাল উদ্দিন এমপি, বাগেরহাট-২ আসনে শেখ তন্ময় এমপি, বাগেরহাট-৩ আসনে উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি এবং বাগেরহাট-৪ আসনে ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। বুধবার (২৯ নভেম্বর) বিকেল চারটায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাঃ খালিদ হোসেনের কাছে এসব প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন।

এসময়, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-৪ আসনের এ্যাড. আমিরুল আলম মিলন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. মীর শওকfত আলী বাদশা, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক এ্যাড ভুইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন পত্র জমাদান শেষে শেখ হেলাল উদ্দিন বলেন, আগামী নির্বাচনে ভোটাররা স্বতস্ফুর্তভাবে আওয়ামী লীগের প্রার্থীদের ভোট দিবেন। বাগেরহাটের চারটি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন।

এছাড়া এদিন বাগেরহাট-৪ আসনে দলীয় প্রার্থী হিসেবে ন্যাশনাল পিপলস পার্টির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ লোকমান সাইফি ও বাগেরহাট-৩ আসনে মানুয়েল সরকার মনোনয়ন ফরম জমা দিয়েছেন। অন্যদিকে বাগেরহাটের -৪টি আসনে স্বতন্ত্র ও বিভিন্ন দলের ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করেছেন বলে জানিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাঃ খালিদ হোসেন।

বাগেরহাটে মনোনয়ন ফরম জমা দিলেন আওয়ামী লীগের চার প্রার্থী

আপডেট সময় : ১১:০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩