ঢাকা ১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটে আরও তিন দিনের হরতালসহ ছয় দিনের কর্মসূচি ঘোষণা

মোঃ শাহাদাত হোসাইন,শরণখোলা,(বাগেরহাট):
  • আপডেট সময় : ১০:৫৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ১১৬ বার পঠিত

সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে আবারও তিন দিনের হরতালসহ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সর্বদলীয় সম্মিলিত কমিটির সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে মোট ৬ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ৬ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার (১২ সেপ্টেম্বর) ও শনিবার (১৩ সেপ্টেম্বর) মসজিদে মসজিদে গণসংযোগ।রোববার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকসহ সব সরকারি অফিস ঘেরাও করার কথা বলা হয়েছে। সোম, মঙ্গল ও বুধবার (১৪, ১৫, ১৬) সেপ্টেম্বর টানা তিনদিন সকাল-সন্ধ্যা আহ্বান করা হয়েছে। হরতালের সময়কালীন রাতের বেলায় সকল প্রকার যানবাহন নির্বিঘ্নে চলাচল করবে বলে  সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে ৩ দফা হরতালের টানা দুইদিনের ৪৮ ঘণ্টার হরতালের আজ শেষ দিন চলছে। 

এদিকে, চলমান হরতালের প্রভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অফিস আদালতে কার্যক্রম বন্ধ রয়েছে। সড়কের মোড়ে মোড়ে টায়ার জ্বালিয়ে ও কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়েছে।

প্রসঙ্গত,গত জুলাই মাসের ৩০ তারিখে ভোটার সংখ্যা কম হওয়ায় বাগেরহাটে চারটি আসন থেকে কমিয়ে তিনটি করে গাজীপুর নতুন আসন করার ঘোষণা দেয় নির্বাচন কমিশন। এরপর থেকে বাগেরহাটের রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষ ফুঁসে উঠে। পরবর্তীতে গত ২৫ আগস্ট নির্বাচন কমিশনে বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে এ বিষয়ে শুনানিও করে। কিন্তু তাতেও কোন কাজ হয়নি। অবশেষে বাগেরহাটর ৪টি আসন থেকে ৩টি আসন চুড়ান্ত করে গত ৪ আগস্ট গেজেট প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশনের নতুন ঘোষণা অনুযায়ী বর্তমানে বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট নিয়ে বাগেরহাট-১ আসন, ফকিরহাট-রামপাল-মোংলা নিয়ে বাগেরহাট–২ আসন ও কচুয়া-মোড়েলগঞ্জ-শরণখোলা নিয়ে বাগেরহাট-৩ সংসদীয় আসন ঘোষণা করে নির্বাচন কমিশন।

মোঃ শাহাদাত হোসাইন,
শরণখোলা, বাগেরহাট।

বাগেরহাটে আরও তিন দিনের হরতালসহ ছয় দিনের কর্মসূচি ঘোষণা

আপডেট সময় : ১০:৫৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫