ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের চিতলমারীতে দেখা মিলছে তাল পাতার পাঠশালা

সৈকত মন্ডল-বাগেরহাট:
  • আপডেট সময় : ০৩:২৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ১০৩৪ বার পঠিত

বাগেরহাটের চিতলমারীতে দেখা মিলছে তাল পাতার পাঠশালা। যে পাঠশালা আজও মনে করিয়ে দেয় পুরনো শিক্ষা ব্যবস্থার কথা। বিলুপ্ত হয়ে যাওয়া এই পাঠশালার চিত্র দেখে তাল পাতায় লেখা মানুষেরা কিছুক্ষণের জন্য হলেও হারিয়ে যান অতীতের দোয়াত কলমের জীবনে। এখানে দোয়াতের কালি আর বাঁশের কঞ্চির কলম দিয়ে তাল পাতায় লিখছে কোমলমতি শিশুরা। বর্তমান প্রজন্মের কাছে পাঠশালার এমন ছবি রূপকথার গল্প মনে হতে পারে।
নান্দনিক সেই স্মৃতিগুলো বিলুপ্ত হয়ে গেলেও। এই স্মৃতিটুকু ধরে রেখেছেন সত্তরোর্ধ্ব পন্ডিত মহাশয় খ্যাত কালিপদ বাছাড়। সকাল হলে তার তাল পাতার পাঠশালায় কোমলমতি শিশুদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে। তিনি জানান তার পাঠশালা থেকে শিশুরা প্রথম অক্ষরজ্ঞান লাভ করে। তারা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, বানান, যুক্তাক্ষর, শতকিয়া, নামতা, ধর্মীয় ও নৈতিক শিক্ষা গ্রহণ করে। এই তালপাতার পাঠশালা এলাকার থেকে শিশুদের বিদ্যালয়ে যাওয়ার উপযোগী করে গড়ে তোলা হয়।

উপজেলার সদর ইউনিয়নের ডুমুরিয়া দক্ষিন পাড়া শিশু শিক্ষা নিকেতনটি ২০০৫ সালে স্থাপিত হয়ে ১৮ বৎসরাধিক চালু রয়েছে। পন্ডিত কালিপদ আরো জানান, এই দীর্ঘ সময় তিনি কোমল মতি শিশুদের হাতে খড়ি দিয়ে আসছেন। বিনিময় প্রতি শিক্ষার্থীর পরিবার থেকে বর্তমান ১৫০ টাকা পারিশ্রমিক বাবদ গ্রহন করছেন।

স্থানীয় শিক্ষার্থী অভিভাবকদের সাথে কথা হলে তারা জানান, এ পাঠশালায় প্রায় অর্ধশত শিশু তালপাতায় অক্ষর চর্চা করে। তাল পাতায় অক্ষর চর্চায় হাতের লেখা ভালো হয়। শিশুরা সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত শিক্ষা গ্রহনের পাশাপাশি গান, কবিতা, ধর্মীয় ও নৈতিক শিক্ষার চর্চা করছে। এসময় তারা বৃদ্ধ পন্ডিত মহাশয়ের প্রতি শ্রদ্ধা জ্ঞপন করেন।

বাগেরহাটের চিতলমারীতে দেখা মিলছে তাল পাতার পাঠশালা

আপডেট সময় : ০৩:২৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩