ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন কর্তৃক বিশেষ মানবিক সহায়তা প্রদান

মোঃ আরিফুল ইসলাম- খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৩:১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ৪৫৩ বার পঠিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যােগে ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার ( ১৬ মার্চ ) সকালে মাটিরাঙ্গা জোন সদরে বিশেষ মানবিক সহায়তা হিসেবে মাটিরাঙ্গা জোন আওতাধীন মোহাম্মদপুর জামে মসজিদে ১টি মাইক, দারুস সুন্নাহ এতিমখানা এন্ড মাদ্রাসা এবং মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলে বিভিন্ন রকমের খেলাধুলা সামগ্রী প্রদান করা হয়। পরে পলাশপুর মহিলা এতিমখানায় ৭৫ জন এতিমদের মাঝে ইফতার সামগ্রী ও মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকার দু:স্থ ও অসহায় ৬০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী হিসেবে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ কেজি আটা, ১ কেজি ছোলা, ১ কেজি লবণ ও ১ কেজি তৈল বিতরণ করেন, মাটিরাঙ্গা জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ কামরুল হাসান, পিএসসি।

এসময় মাটিরাঙ্গা জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ কামরুল হাসান, পিএসসি, বলেন, শান্তি, সম্প্রীতি, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

এসময় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা জোনের উপ- অধিনায়ক মেজর মোঃ মুরাদ হোসাইন, পিএসসি সহ সেনাবাহিনীর বিভিন্ন পদস্থ কর্মকর্তাগণ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন কর্তৃক এমন মানবেতর কার্যক্রম স্থানীয় জনসাধারনের মাঝে ইতিবাচক সাড়া ফেলে।

বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন কর্তৃক বিশেষ মানবিক সহায়তা প্রদান

আপডেট সময় : ০৩:১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪