ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলাদেশ শিক্ষক সমিতি’র গোয়ালন্দ উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৭:৩৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ৪৪৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) গোয়ালন্দ উপজেলা শাখার ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১১টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপস্থিত সবার সর্ব সম্মতিক্রমে সভাপতি পদে গোয়ালন্দ প্রপার হাই স্কুলের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পদে দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ‍্যালয়ের সহকারি শিক্ষক মো. তৈয়বুর রহমানকে নির্বাচিত করা হয়।

সম্মেলন পরবর্তী সময়ে দায়িত্বপ্রাপ্ত সভাপতি/সম্পাদককে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) রাজবাড়ী জেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক।

গোয়ালন্দ প্রপার হাই স্কুলের সহকারি শিক্ষক জীবন চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক বাবু বিনয় কুমার বিশ্বাস।

ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গোয়ালন্দ আইডিয়াল বহুমুখী হাই স্কুলের প্রধান শিক্ষক ফকীর আব্দুল কাদের, সহকারি শিক্ষক সাধন কুমার, গোয়ালন্দ প্রপার হাই স্কুলের সহকারি শিক্ষক ইমাদ উদ্দিন টফি, দৌলতদিয়া মডেল হাই স্কুলের সহকারি শিক্ষক শামীম শেখ, উজানচর সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট’র সহকারি শিক্ষক মো. মতিউর রহমান প্রমুখ।

বাংলাদেশ শিক্ষক সমিতি’র গোয়ালন্দ উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৩৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩