ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আশুলিয়া থানা কমিটি গঠন

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ১০:৪৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪ ৩৭৯ বার পঠিত

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর জাহাঙ্গীর আলম রাজুকে সভাপতি ও মোঃ ইয়াছিনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট আশুলিয়া থানা কমিটি গঠন করা হয়।

সোমবার ২৯ জানুয়ারী বেলা ১১ টায় সময় আশুলিয়ার ডেন্ডাবর পল্লীবিদ্যুৎ এলাকায় ফিউচার মেডিকেল ট্রেনিং সেন্টারে এক আলোচনা সভার মধ্য দিয়ে উক্ত কমিটি গঠন করা হয়।

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম রাজুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আওরঙ্গজেব কালাম।

আলোচনায় সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) একটি সাংবাদিক বান্ধব সংগঠন। বিএমএসএফ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কাজ করে। যেখানে সাংবাদিক নির্যাতন সেখানেই বিএমএসএফ প্রতিবাদ করে। বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফরকে আমি খুব কাছ থেকে চিনি এবং জানি। তিনি একজন সাংবাদিক বান্ধব নেতা। তিনি বিভিন্ন প্রতিকূলতাকে কাটিয়ে বিএমএসএফ কে শক্ত হাতে পরিচালনা করে আসছেন । আমি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর সাফল্য কামনা করছি।

এসময় তিনি নবগঠিত আশুলিয়া থানা কমিটির উদ্দেশ্যে বলেন, আপনারা যারা আশুলিয়ার নেতৃত্বে আসছেন তারা সংগঠনের সকল সদস্যদেরকে যথাযোগ্য মুল্যায়ন করবেন। তাহলেই তারা আপনাদেরকে যথাযথ সম্মান করবে। আর সংগঠনের সকলকে সকলের প্রতি বিশ্বাস রাখতে হবে। তাহলেই সংগঠন শক্তিশালী হবে এবং আশুলিয়ায় একটি মডেল সংগঠন হিসাবে বিএমএসএফ প্রতিষ্ঠিত হবে।

আশুলিয়া থানা কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাভার উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম স্বপন, সহ-সভাপতি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন সাজু , যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ সমাচার পত্রিকার শাকিল আহমেদ সুজন, সাংগঠনিক সম্পাদক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন সরকার, দপ্তর সম্পাদক বাংলাদেশ বুলেটিন এর মোঃ শাকিব আসলাম, অর্থ সম্পাদক দৈনিক প্রতিদিনের খবর পত্রিকার মাসুদুর রহমান রুবেল, প্রচার সম্পাদক সেকান্দার আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দৈনিক বিজনেস বাংলাদেশ এর সোহাগ হাওলাদার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এশিয়ান টিভির নয়ন মাহমুদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার আলী হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক দৈনিক জাগো জনতা পত্রিকার আসমা আক্তার বিথী, কার্যকরী সদস্য দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ ইউসুফ আলী খান, দৈনিক আলোকিত সকাল পত্রিকার মোঃ তারা মিয়া, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার আশুলিয়া প্রতিনিধি শামসুল আলম মামুন বিশ্বাস, এছাড়া সদস্য হিসাবে উপস্থিত ছিলেন, আমাদের বাংলাদেশ ডটকম এর আশুলিয়া প্রতিনিধি বজলুর রহমান, দৈনিক সময়ের কথা পত্রিকার নাজমুল ইসলাম, আমাদের বাংলাদেশ ডটকম এর আবু সাইদ।

ট্যাগস :

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আশুলিয়া থানা কমিটি গঠন

আপডেট সময় : ১০:৪৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪