ঢাকা ১১:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলাদেশকে নরকে পরিনত করেছিল শেখ হাসিনা – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ী প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:২৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ১২১ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী ১আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে বাংলাদেশকে নরকে পরিনত করেছিল শেখ হাসিনা।

হাজার হাজার বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে, আয়নাঘরে গুম করে রাখা হয়েছে। মামলায় জর্জরিত হয়ে বাসায় ঘুমাতে পারেনি। জেলখানায় নেতাকর্মীদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে, তাদের পরিবারের লোকজন মানবেতর জীবন যাপন করেছে। কিন্ত সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বিএনপির অব্যাহত আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বানীবহ বড় বাজার এলাকায় বানীবহ ইউনিয়ন বিএনপির আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন

তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীর গুলিতে আমাদের শতশত ছাত্ররা শহিদ হলেন। ছাত্র-জনতা গণ অভ্যুত্থান জালিম সরকারের প্রধান শেখ হাসিনাকে গনভবন থেকে পালাতে বাধ্য করেছে। হাসিনা ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করেছে। হাসিনা বোঝেনি খেটে খাওয়া গরীব মানুষেরা ক্ষমতার অপব্যবহার কি তা বোঝে। আর সেই কারণে স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়েছে।

তিনি আরও বলেন, আমরা একটি নিরপেক্ষ নির্বাচন চাওয়ায় আমাদের উপর মিথ্যা মামলা দিয়ে জেলখানায় নিক্ষেপ করেছেন। এই বানীবহের মানুষ গত ১৭ টি বছর এলাকায় থাকতে পারেনি। এত জুলুম, অত্যাচার ও অনাচারের শুধুমাত্র সাধারণ মানুষকেই কষ্ট দেয়নি আল্লাহ তাদের তাদের উপর নারাজ হয়েছিলেন যে কারণে আজ স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। রাজনীতি করতে হবে টাকা কামানোর জন্য নয় মানুষকে সেবা করার জন্য।

জনসভায়, বানীবহ ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন খানের সভাপতিত্বে ও বানীবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম ও বানীবহ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আমিন উদ্দিন মোল্লার পরিচালনায় বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মনজুরুল আলম দুলাল, সাবেক যুগ্ম আহবায়ক গাজী আহসান হাবীব, সাবেক যুগ্ম আহবায়ক কে এ সবুর শাহীন, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন ডিউক, জেলা যুবদলের সভাপতি খায়রুল আনাম বকুল, প্রমুখ।

বাংলাদেশকে নরকে পরিনত করেছিল শেখ হাসিনা – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

আপডেট সময় : ০৭:২৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪