ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহিষ্কার হচ্ছেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক

সিরাজুল ইসলাম,গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৭:৫৯:১০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ২৬২ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী খান কে মৌখিক বহিষ্কারের নির্দেশ দিয়েছেন রাজবাড়ীর ১ আসনের সাংসদ এবং সংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

সোমবার(১জুন) দুপুরে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মোহন মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল আইয়ুব আলী খানের ঘরে পুলিশ অভিযান পরিচালনা করে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ থেকে চুরি হয়ে যাওয়া মালামাল সহ বিভিন্ন ধরনের চোরাই মাল তার দোকান থেকে জব্দ করে। বিষয়টি মন্ত্রীর নজরে আসলে তিনি গতকাল ফেরিতে তাকে দল থেকে বহিষ্কার করার নির্দেশ দেন। আমার আগামীকাল ব্যাক্তিগত কাজ থাকায় ঢাকা যাবো এই কারনে আগামী পরশু তাকে বহিষ্কারের নোটিশ দেওয়া হবে।

এর আগে গতকাল রোববার দুপুরে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খানের নেতৃত্বে আইয়ুব আলী খানের ছেলের নামে থাকা ভাঙারির দোকানে অভিযান পরিচালিত হয়। সে সময় তিন বোতল বিদেশি মদ সহ ইউনিয়ন ভূমি অফিসের চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়। তাছাড়া এসপি আহাদের গ্রামের বাড়িতে চুরি যাওয়া মোটর উদ্ধার করা হয়। তাছাড়া সেখানে মোটরসাইকেল, বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ, মোটর, গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন ধরনের চোরাই মালামাল দেখতে পাওয়া যায়।

গতকাল সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল আইয়ুব আলী খান। জানাযায়, এবার নির্বাচনে দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছিলেন তিনি। কয়েকদিন আগে দৌলতদিয়া যৌনপল্লীতে আধিপত্য কেন্দ্র করে শুক্রবার রাত দেড়টার দিকে যৌনপল্লীতে ইয়াকুব আলী পালকে কুপিয়ে জখম করার মামলায় আইয়ুব আলী খান ও তার দুই সন্তান ও জামাইকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। অপর পক্ষ এখানে ভাংচুরের পালটা মামলা দায়ের করা হয়েছে। তাছাড়া এরআগে আইয়ুব আলী খান মাদক সহ পুলিশের হাতে আটক হন।

বহিষ্কার হচ্ছেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক

আপডেট সময় : ০৭:৫৯:১০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬