ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বহরপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই ঔষধের দোকানে জরিমানা

মোঃ আজমল হোসেন-বালিয়াকান্দি(রাজবাড়ী):
  • আপডেট সময় : ১১:২১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩ ২০৫ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ঔষধের দোকানে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় কর্তৃক জেলার বালিয়াকান্দি উপজেলায় বিভিন্ন বাজারে তদারকি ও অভিযান কার্যক্রম পরিচালিত হয়েছে।

এসময় বালিয়াকান্দির বহরপুর বাজার এলাকায় বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, ফার্মেসী ও ঔষধ সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করেন। কার্যক্রম পরিচালনার সময় নিষিদ্ধ পণ্যের উৎপাদন ও বিক্রয়রোধ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ রোধসহ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করাসহ ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেন ভোক্তার পক্ষ থেকে। এছাড়াও নির্ধারিত নিত্য পণ্যের মূল্য যথাযথভাবে বিক্রয় সঠিকতা যাচাইসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করেন এবং সরকার নির্ধারিত বিধিমালার নিয়মে ক্রয়-বিক্রয় করার জন্য সংশ্লিষ্ট সকলকে
সতর্ক করেন। উক্ত তদারকিসহ অভিযান কার্যক্রম পরিচালনা করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারার লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আদায় করা হয়।

উপজেলা প্রশাসন ও জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ এর সহায়তায় এবং জেলা ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ,জেলা স্যানিটারী ইন্সপেক্টরসহ উপজেলা স‍্যানেটারী ইন্সপেক্টর, বহরপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি উপস্থিত ছিলেন।

অভিযানকালে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারায় বহরপুর বাজারের আনোয়ার ফার্মেসীকে ৩ হাজার টাকা এবং বহরপুর মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন, জনস্বার্থে আমাদের এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

বহরপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই ঔষধের দোকানে জরিমানা

আপডেট সময় : ১১:২১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩