ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বর্তমান আওয়ামীলীগ সরকার দুটি বড় অপরাধ গুম মানুষ হত্যা ও অর্থ পাচার করে দেশকে অর্থনৈতিক ভাবে ধ্বংস করা– এমএ আওয়াল মিন্টু

ইমরান হোসেন মনিম-রাজবাড়ী:
  • আপডেট সময় : ০১:১৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৯০ বার পঠিত

বর্তমান ভোট বিহীন অবৈধ সরকার দুটি বড় অপরাধ করেছে যা মানুষ কখনো ক্ষমা করবেনা। এর একটি হল সাধারন মানুষের নামে বে নামে অজ্ঞাত মামলা,গুম,খুন আর অন্যটি হল দেশকে অর্থনৈতিক ভাবে ধ্বংস করা।
দেশের টাকা লোপাট করে তারা বিদেশে পাচার করে সাধারন মানুষ ও দেশকে অর্থনৈতিক দিক দিয়ে পঙ্গু করে ফেলেছে।

এ পর্যন্ত বিএনপির ১ হাজার ৪ শ মানুষকে খুন করা হয়েছে,গুম করা হয়েছে ৭ শ বিএনপি নেতা কর্মিকে।খুন,গুম,অত্যাচার,নির্যাতন এসব অপরাধে বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিচার হবে এ দেশে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু এ কথা বলেন।

সভাপতির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির উপদেস্টা বীর মুক্তি যোদ্ধা জয়নাল আবেদীন ফারুক বলেন,এ অবৈধ সরকার নাকি মানবিক ও মানবাধিকারের মানুষ।তাহলে আমার দেশের মা আজ দেড় মাস ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে,তাকে বিদেশের মাটিতে যেতে দেওয়া হচ্ছেনা।তার বিরুদ্ধে করা হয়েছে অসত্য মামলা এর বিরুদ্ধে বাংলার মানুষ আজ জেগে উঠেছে।

জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগের সাংঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ বলেন,ভোট চোর সরকারকে আর এদেশের মানুষ দেখতে চায়না।জনগন তাদের প্রত্যাখান করেছে।

বৃহত্তর ফরিদপুর বিভাগের মানুষ আজ জেগে উঠেছে এই সরকারের বিরুদ্ধে।
আগামী ৩ অক্টোবর রোডমার্চ সফল করতে রাজবাড়ী থেকে পঞ্চাশ হাজার নেতা কর্মী ফরিদপুরে অংশ নেবে সেই দিন আপনারা দেখবেন জনগন বিএনপির সাথে আছে থাকবে।

এক দফা দাবী আদায়ে ও ফরিদপুর বিভাগীয় রোড মার্চ সাফল্যের লক্ষে বুধবার রাতে গোয়ালন্দ মোড় বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,ফরিদপুর জেলা,ফরিদপুর মহানগর ও রাজবাড়ী জেলার আয়োজনে এ প্রস্তুতি সভা করা হয়।

সভায় আরো বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির উপদেস্টা বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক শাহাজাদা মিয়া,প্রধান বক্তা ও সমন্বয়কারী হিসেবে বক্তৃতা করেন বিএনপির ফরিদপুর জেলা বিএনপির আহব্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক,সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় কৃষক দলের সহ -সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপি’ র যুগ্ন আহবায়ক এ্যাড, মো: আসলাম মিয়া। রাজবাড়ী জেলা বিএনপির আহব্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু ও সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম, সাবেক রাজবাড়ী জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

বর্তমান আওয়ামীলীগ সরকার দুটি বড় অপরাধ গুম মানুষ হত্যা ও অর্থ পাচার করে দেশকে অর্থনৈতিক ভাবে ধ্বংস করা– এমএ আওয়াল মিন্টু

আপডেট সময় : ০১:১৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩