ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বর্ণাঢ্য আয়োজনে গৌরীপুরে জাতীয় যুব দিবস পালিত

মিজানুর রহমান মানিক-ময়মনসিংহ ব্যুরো:
  • আপডেট সময় : ০৮:৪৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ১২৩ বার পঠিত

“স্মার্ট যুব,সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১ নভেম্বর/২৩) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা ও যুব ঋণ বিতরণ। উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন’র সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃমোফাজ্জল হোসেন খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা যুব উন্নয়ন অফিসার নন্দন কুমার দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো: আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, সাবেক সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, আত্মকর্মী রফিকুল ইসলাম,যুব সংগঠক আনজুমান আরা প্রমুখ। আলোচনা সভা শেষে, দুইজনের মাঝে ১ লাখ ৬০ হাজার টাকা যুব ঋণ ও ২ ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে ৩৬ হাজার টাকা যাতায়াত ভাতা বিতরণ করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরসূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থ বছরে এ দপ্তর থেকে স্থানীয় ২৩ জনকে যুব ঋণ প্রদান করা হয়েছে ১০ লাখ ৮০ হাজার টাকা। তিন ব্যাচে ৯০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়।২৫ জন আত্মকর্মী তৈরি করা হয়েছে।

বর্ণাঢ্য আয়োজনে গৌরীপুরে জাতীয় যুব দিবস পালিত

আপডেট সময় : ০৮:৪৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩