ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বর্ণাঢ্য আয়োজনে “গোয়ালন্দ ব্লাড ডোনার” ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০১:৪৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪ ২৯২ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে “গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব” এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডোনার্স ডে উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ব্লাড ডোনার ক্লাবের ৭০০ সদস্যের প্রত্যেকের মাঝে টিশার্ট বিতরণ, দুপুর ২টায় মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৩ টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। গোয়ালন্দ প্রপার হাইস্কুল মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর জামতলা বাজার প্রদক্ষিণ করে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে উপজেলা কোর্ট চত্বর মাঠে এসে শেষ হয়।

গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. সেলিম মুন্সীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ, সাধারণ সম্পাদক আকাশ সাহা প্রমূখ।

অনুষ্ঠান উপলক্ষে উপজেলা মাঠ চত্বরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী এরাদত আলী।

বর্ণাঢ্য আয়োজনে “গোয়ালন্দ ব্লাড ডোনার” ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০১:৪৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪