ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বরাট একতা ক্লাব নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালের ২ দল চূড়ান্ত

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ১২:৫৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ৬৮৭ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন বরাট একতা ক্লাব আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার ২ দল চূড়ান্ত হয়েছে।

ফাইনাল খেলার দুদল যথাক্রমে পাবনা নতুন পাড়া ফুটবল একাদশ ও রাজাপুর ফ্রেন্ডশিপ ফুটবল একাদশ, রাজবাড়ী।

গত ১৭ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪ টায় ১ম সেমিফাইনালে মেরিনার্স ফুটবল একাদশ, নারায়ণগঞ্জকে ১-২ গোলে পরাজিত করে নতুনপাড়া ফুটবল একাদশ, পাবনা এবং ২১ অক্টোবর (শনিবার) ২য় সেমিফাইনাল খেলায় রাজাপুর ফ্রেন্ডশিপ একাদশ ৪-১ গোলে শেখ জামাল সৃতি সংসদ, গোয়ালন্দকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ‍্যতা অর্জন করে।

গতমাসের ২২ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল ৪ টায় আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের পর্দা নামে। নকআউট এ টুর্নামেন্টে মোট ১৬ দল অংশগ্রহণ করেন।

টুর্নামেন্ট সম্পর্কে আয়োজক কমিটির আহবায়ক মো. রাজন সরদার জানান, টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী মহাদ্বয়ের উপস্থিত থাকার কথা রয়েছে । ফাইনাল খেলার সময়সূচী এখনো নির্ধারণ করা হয়নি। সময়সূচী নির্ধারণ করে সকলকে জানিয়ে দেয়া হবে।

বরাট একতা ক্লাব নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালের ২ দল চূড়ান্ত

আপডেট সময় : ১২:৫৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩