ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বন্যার্তদের একদিনের বেতন দিলেন চারঘাটের মেডিনোভা হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগণ

শাহিনুর রহমান সুজন :
  • আপডেট সময় : ১২:৪৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪ ১৯৫ বার পঠিত

স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সর্বস্তরের জনগণের সাথে রাজশাহীর চারঘাট উপজেলার দি মেডিনোভা ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড স্পেশালাইজড হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীরাও বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।

এ লক্ষ্যে দি মেডিনোভা ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড স্পেশালাইজড হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা বন্যার্তদের পাশে থাকতে আগস্ট মাসের বেতনের একদিনের সমপরিমান অর্থ চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে দেশের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করেছেন।

মঙ্গলবার (২৭ আগষ্ট) সকালে মেডিনোভা হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শিমুল সরকার রনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের হাতে সেই অর্থ তুলে দিয়েছেন। এ সময় চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক ও চারঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনি আজাদ উপস্থিত ছিলেন।

দি মেডিনোভা ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড স্পেশালাইজড হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শিমুল সরকার বলেন, যেকোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে আমাদের কর্মকর্তা-কর্মচারীগণ আপামর জনসাধারণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধান উপদেষ্টার তহবিলে সামন্য কিছু অনুদান প্রদান করতে পেরে আমরা গর্বিত।

বন্যার্তদের একদিনের বেতন দিলেন চারঘাটের মেডিনোভা হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগণ

আপডেট সময় : ১২:৪৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪