ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বটিয়াঘাটা থানার পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে আটক-৪

মোঃ ইমরান হোসেন-বটিয়াঘাটা:
  • আপডেট সময় : ০৭:১৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ৪০১ বার পঠিত

বটিয়াঘাটা থানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক পৃথক অভিযানে ৭৫০ গ্রাম গাঁজা সহ ৪ মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করে জেল হাজতে প্রেরন করেছে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে উপজেলার আমতলা এলাকা থেকে মিন্টু বিশ্বাসের পুত্র মোঃ মুসা বিশ্বাস(২৮) কে ১ শত গ্রাম ও একই এলাকার আফান হাওলাদারের পুত্র নুরনবী হাওলাদার(৩০)কে ১ শত গ্রাম এবং কায়েমখোলা এলাকা থেকে মজিদ হাওলাদারের পুত্র আবুল কালাম(২৯)কে ৫শত গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করে। ঘটনাস্থলে নির্বাহী অফিসার ও এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ শরীফ আসিফ রহমান এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মুসা ও নুরনবীকে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫দিনের কারাদন্ড প্রদান করেন।

অন্যদিকে আবুল কালামকে ৫শত গ্রাম গাঁজা সহ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। উদ্ধারকৃত গাঁজা ঘটনাস্থলে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল রহমান, সাব-ইন্সপেক্টর রাকিবুল ইসলাম, এসআই মঞ্জুরুল বাসার সহ সঙ্গীয় ফোর্স।

অপরদিকে গতপরশু শনিবার রাতে থানা পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই সবুজ হাওলাদার সহ সঙ্গীয় ফোর্স নিয়ে দেবিতলা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ গ্রাম গাঁজা সহ ঐ

এলাকার বিধান বিশ্বাসের পুত্র বিদ্যুৎ বিশ্বাসকে আটক করে জেল হাজতে প্রেরন করেছে। এব্যাপারে বটিয়াঘাটা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু হয়েছে।

ট্যাগস :

বটিয়াঘাটা থানার পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে আটক-৪

আপডেট সময় : ০৭:১৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪