ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন শেরপুরের নবাগত জেলা প্রশাসক

শেখ সাইদ আহমেদ সাবাব, শেরপুর :
  • আপডেট সময় : ০৬:৩৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ১৭৪ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন শেরপুরের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে জেলা কালেক্টরেট চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ওই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে তিনি প্রথমদিনের কার্যদিবস শুরু করেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি নান্দনিক শেরপুর গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।

ওইসময় তার সাথে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, প্রেসক্লাবের বিদায়ী সভাপতি শরিফুর
রহমান, নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধার, বিদায়ী সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলসহ জেলা
প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেরপুরের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম ২৪ জুলাই শেরপুরে যোগদান করেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ছিলেন।

ট্যাগস :

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন শেরপুরের নবাগত জেলা প্রশাসক

আপডেট সময় : ০৬:৩৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩