ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার করতোয়া নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

তহমিদুর রহমান, বগুড়া :
  • আপডেট সময় : ০৭:২৩:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩ ৩৮৭ বার পঠিত

“নদী বাঁচলে, পরিবেশ বাঁচবে। নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও।” স্লোগানকে সামনে রেখে বগুড়া জেলা পুলিশের আয়োজনে ও বাংলাদেশ গ্রাম থিয়েটার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা।

সোমবার (৯ অক্টোবর) সকাল ১১টায় বেলুন ও পায়রা উড়িয়ে বগুড়ার করতোয়া নদীর এস,পি ব্রীজ থেকে বেজোড়া ব্রীজ পর্যন্ত অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার প্রাচীণ এই নৌকা বাইচ প্রতিযোগিতা।

বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শফিউল আজম সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনের পর কয়েকটি ধাপে খেলা শেষে চুড়ান্ত ফলাফলের মধ্য দিয়ে সমাপ্ত হয় এই প্রতিযোগিতা। নৌকা বাইচে অংশ নিতে দূর দূরান্ত থেকে বাইচের বিভিন্ন নৌকা প্রতিযোগিতায় উপস্থিত হয়। মানুষকে জাগাতে, নদীর হারানো গৌরবকে ফিরিয়ে দিতে, সচেতনতা বৃদ্ধির জন্য আয়োজন করা হয় এই নৌকা বাইচ।

ট্যাগস :

বগুড়ার করতোয়া নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:২৩:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩